বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে আটক স্বামী স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের হিন্দু পাড়ায় গত ২১ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৮) নামে এক মুরগী ব্যবসায়ীকে হত্যার আটক দম্পতির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে রকি কবিরাজ (৩৯) মামলাটি করেছেন। আসামিরা হলেন,ওই গ্রামের নির্মল কুমার সরকার (৪৭) এবং তার স্ত্রী সরস্বতী সরকার (৪০)।
রকি এ জাহারে উল্লেখ করেছেন, তার পিতা আবু বক্কার রং মিস্ত্রি।পাশাপাশি পোল্ট্রি মুরগী লালন পালন করে তা বিক্রি করতেন। গত মে মাসের মাঝামাঝিতে তিনটি মুরগী ৯শ টাকায় বাকি নেন নির্মল কুমার। কিন্তু ওই টাকা চাইতে গেলে আসামিরা নানা তালবাহানা করে। বিষয়টি অনেকের কাছে তার পিতা জানিয়েছিলেন। কিন্তু কোন প্রতিকার পাননি। গত ২২ জুলাই বেলা ১২টার দিকে তার পিতা আসামি নির্মলের বাড়তি যান। পাওনা নয়শ টাকা চাইলে তার সাথে কাববিতন্ডা বঁাধে। এক পর্যায়ে নির্মল একটি বাঁশ দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। সে সময় নির্মলের স্ত্রী সরস্বতী এগিয়ে এসে তার পিতার হাতে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে দেয়। তখন চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ছেড়ে দেয়। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews