বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর সীমান্তে সাত মাসে ৪৯ চোরাকারবারী আটক, জব্দ ৪৩ কোটি টাকার পণ্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর সীমান্তে সাত মাসে অভিযান চালিয়ে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২২ জুলাই) ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এসব অভিযানে বিজিবি সদস্যরা ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪ লিটার দেশি মদ, ৫০০ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ইয়াবা, ১৭ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি জব্দ করেছে।

এছাড়া ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, কম্বল, কসমেটিক্স, ওষুধ ও অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “৪৯ বিজিবি সদস্যরা ভারতের সঙ্গে ৭০.২৭৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews