শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মাগুরায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদ পরিবারের স্মৃতি চারণ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় “জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদ পরিবারদের নিয়ে স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ জুলাই বেলা ১১ টার সময় ২০২৫ সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মাগুরা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে মাগুরা সদরের শহীদ ৪ পরিবার নিয়ে আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সম্মানের জন্য দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থাপনা করেন মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। শহীদ ৪ পরিবারের স্মৃতি চারণ বক্তব্য শোনেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ও অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দগণ।

স্মৃতি চারণ বক্তব্য রাখেন জগদল ইউনিয়নের আজমপুর মোল্লা পাড়া গ্রামের শহীদ রাজু আহমেদ (২৬) মা নাসিমা খাতুন, মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের শহীদ মেহেদী হাসান রাব্বী (৩৪) মা সালেহা ও স্ত্রী রুমি খাতুন, বরুনাতৈল গ্রামের শহীদ আলামিন হোসেন (৪২) আব্বা মোঃ আবু আলেক বিশ্বাস ও হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শহীদ মিঠু বিশ্বাস মারুফ (১৭) মা খাদিজা খাতুন। বক্তারা জানান শহীদ রাজু আহমেদ শহীদ হয়ে ছিলো চান মিয়া হাউজিং গেট বাঁশবাড়ি সড়ক মহম্মদপুর ঢাকা, শহীদ মেহেদী হাসান রাব্বী পারনান্দুয়ালি ব্রীজ সংলগ্ন ঢাকা রোড মাগুরা, শহীদ মিঠু বিশ্বাস মারুফ সাভার থানার সামনে ঢাকা ও শহীদ আলামিন হোসেন সাভার বাসস্ট্যান্ড ঢাকা তে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

মাগুরা জেলা ছাত্র সমন্বয়ক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম বক্তব্য বলেন, গত বছর ২০২৪ সালের জুলাই মাসের প্রথমে আমরা আন্দোলন করি মাগুরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের ছোট ব্রীজ নামক স্থানে। তখন আমাদের ছাত্রদের আক্রমণ ও মারধর করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিলো। আলোচনা সভায় প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যে মাগুরা সদর উপজেলার ৪ শহীদ পরিবার সহ শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১০ জন জুলাই যোদ্ধায় নিহতদের কবর সরকারি ভাবে পাকাকরণ করা হবে এবং সরকার এই ১০ জন পরিবারের দিকে সবসময় সরকারি ভাবে সাহায্য ও সহযোগিতা পাবে।

শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন মাগুরা সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম মাওলানা মোঃ আব্দুল ফাত্তাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews