রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর সিনিয়র যুগ্ম সদস্য সচিব শোয়েব আক্তারকে। সদস্য সচিব বিএম আকাশ হোসেন বিজয় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করায় শূন্যপদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার মুখ্য সংগঠক সামিউল আলম শিমুলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব বি এম আকাশ হোসেন বিজয় জাতীয় নাগরিক পাটি যশোর আহ্বায়ক কমিটিতে যোগদান করায় উক্ত শূন্য পদের ভারপ্রাপ্ত সদস্য সচিবের পরবর্তী কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন সাংগঠনিক কাঠামো অনুযায়ী এক নম্বর সিনিয়র যুগ্ম সদস্য সচিব শোয়েব আক্তার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাবেক মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, আন্দোলনের সময়ের দুই নম্বর সহ-সমন্বয়ক মারুফ হাসান সুকর্ণ ও সদ্য-বিদায়ী সদস্য সচিব বিএম আকাশ হোসেন বিজয়কে তাদের নতুন রাজনৈতিক যাত্রার জন্য শুভ কামনা ও একই সাথে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে গড়ে উঠা দল এনসিপির প্রথম আহ্বায়ক কমিটিকে স্বাগতম জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর।

বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা কমিটির আহ্বায়ক রাশেদ খান ও সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা চিকিৎসাধীন থাকায় তাদের সার্বিক সুস্থতা কামনা করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews