শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদের মাঝে কমিটিতে অন্তর্ভুক্তির আগ্রহে ব্যাপক সাড়া দেখা যায়। ফরম বিতরণের মাধ্যমে ছাত্রদলের সংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পলিটেকনিক শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক চেতনায় শিক্ষাঙ্গনে নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ফরম বিতরণ কার্যক্রম তারই একটি অংশ।”

নেতৃবৃন্দ আরও জানান, ফরম জমাদান ও যাচাই-বাছাই শেষে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যোগ্য, কর্মঠ ও আদর্শবাদী ছাত্রদল কমিটি গঠন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews