বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন গোপালগঞ্জে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক, ৩ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস যশোরে ২৫ লক্ষ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক এক ঘণ্টা লোডশেডিং দেখিয়ে বিদ্যুৎ থাকছে ১৫–২০ মিনিট, চরম ভোগান্তিতে বেনাপোল পৌরবাসী যশোরে চুরি! অজ্ঞান করে ৮০ হাজার টাকা ও ২৮ ভরি স্বর্ণালংকার লুট, বৃদ্ধা হাসপাতালে চোরের আবার বড় গলাঃ ‎আ’লীগ নেতার নির্বাচনে ১০ লাখ খরচ করা সমীর এখনো বেপরোয়া! মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহন অনুষ্ঠিত ৫১ লাখের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩০০ গাছের বদলে মিলল ৯৫টি পটুয়াখালীতে ১২ মামলার আসামি পেশাদার মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

শালিখায় সিএনআরএসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মুন্সী হাবিবুল্লাহ (স্টাফ রিপোর্টার) :মাগুরার শালিখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হাসান চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত।
এ সময় সিএনআরএসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুবসমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনআরএসের সাইট অফিসার মো. শহিদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews