শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন।

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি চত্বর বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে দিনে ওরাতের আঁধারে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একইভাবে তুজারপুর ইউনিয়নের কাফেরপুর এলাকায় রাতের আঁধারেও মেশিন বসিয়ে চত্বর বিল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, অনুমতি ছাড়াই এভাবে বালু উত্তোলনের ফলে বিলের পরিবেশ ও আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেন। রাতের আঁধারে বালু উত্তোলন করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান,অবৈধ ড্রেজার বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews