রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার পা হারানোর পরও ভ্যান চালাচ্ছিলেন ইউসুফ, কৃত্রিম পা পেলেন এমপি ফরিদের উদ্যোগে যশোরে নিয়োগপত্র না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রবীণ চিকিৎসক ডা. মোজাম্মেল ও সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অমিত শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন। কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে নিয়োগপত্র না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ১০৬ প্রার্থী নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন। তাদের দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২৯০ জনের মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হলেও ১০৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি।
প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন কারণে নিয়োগপত্র আটকে দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কারণে তারা বাদ পড়েছেন। বিষয়টি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হলে তিনি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনা করবেন বলে জানান।
নিয়োগের বিষয়টি সমাধান না হলে রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ পড়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews