শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী;ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানদিয়ারা গ্রামের মৃত আকাম আলী শেখের ছেলে জান্নাত শেখ (২৪), মনোহর খন্দকারের ছেলে রাশেদ খন্দকার (২৫) এবং আল্লেক জোয়ার্দ্দারের ছেলে মিথুন (২৯)।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বড়ুরিয়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews