বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১০৬ বছর বয়সের এক বৃদ্ধ। বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যরা চিন্তায় পড়েছেন। আহাজারি করছেন পরিবারের সদস্যরা।
সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া এলাকার বাসিন্দা প্রায় ১০৬ বছর বয়সী মো. ইফাজউদ্দিন (পিতা: সুরুত আলী, মাতা: গোলাপজান) গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ায় পরিবার-পরিজনের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে সাতক্ষীরা জেলার ঘোনা গ্রামে ঘোড়ার দৌড় (ঘোড়াছুট) দেখতে বাড়ি থেকে বের হন ইফাজউদ্দিন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে জানা যায়, তিনি চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে দুই-তিন দিন অবস্থান করেছিলেন। সেখান থেকে ওই ব্যক্তি তাকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
বৃদ্ধের স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তাই মানবিক কারণে কেউ তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগ: ০১৭১৬-৩৯৫৭৬৩।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews