শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ হয়েও হইলো না শেষ,ভবদহ এখন ১০ লাখ মানুষের জন্য অভিশাপ! মণিরামপুর দিনভর অভিযানে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ,জরিমানা! অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল শৈলকুপার তিন কন্যার হাত ধরে জাতীয় কাবাডিতে ঝিনাইদহের গর্ব কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ ১ জন আটক বাঁচতে শেখায় প্রতিবন্ধী কিশোরী ও তরুণীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠিত যশোরে ডিবি-কোতোয়ালির যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ ৪ জন আটক চাঁদা না পেয়ে চিংড়িঘের দখলের অভিযোগ যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অসহায় নারীদের মুখে হাসি ফুটালেন রবি: বাহাদুরপুরে ৯ ওয়ার্ডে ৯ দুস্থ নারীর মাঝে ছাগল বিতরণ, পাশে বিএনপি নেতারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: দারিদ্র্য বিমোচন ও নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে নিজস্ব অর্থায়নে ছাগল বিতরণ করেছেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় বোয়ালিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাফা উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা ১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

ছাগলপ্রাপ্তরা হলেন— ১নং ওয়ার্ড (সরবানহুদা-রঘুনাথপুর)- সৈরুপী খাতুন, ২নং ওয়ার্ড (ঘিবা দক্ষিণ)- শখী বেগম, ৩নং ওয়ার্ড (ঘিবা উত্তর)- শাবানা খাতুন, ৪নং ওয়ার্ড (ধান্যখোলা উত্তর)- তানজিলা খাতুন, ৫নং ওয়ার্ড (ধান্যখোলা দক্ষিণ)- লিপি খাতুন, ৬নং ওয়ার্ড (বোয়ালিয়া মানিক)- চম্পা (স্বামী: জিয়াউর রহমান), ৭নং ওয়ার্ড (বাহাদুরপুর)- মল্লিকা খাতুন, ৮নং ওয়ার্ড (শাখারীপোতা)- মরিয়ম বেগম এবং ৯নং ওয়ার্ড (ডুবপাড়া-নটাদিঘা)- হালিমা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান,শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খাঁ,উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিন আলম খান,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম,বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান তবি,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। রবিউল ইসলাম রবির এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।”
আয়োজক রবিউল ইসলাম রবি বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।

এই ছাগলগুলো শুধু অনুদান নয়, বরং তাদের স্বাবলম্বী হওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews