শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ ষড়যন্ত্রমূলক প্রশ্নবোধক মামলায় যশোর জিলা স্কুলের চার ছাত্রের শিক্ষাজীবন ধ্বংসের পথে যশোর সদর হাসপাতালে রোগীদের জন্য ফ্যান, হুইলচেয়ার-ট্রলি ও বিভিন্ন সহায়তা বিতরণ ডুমুরিয়ার খর্নিয়া ডোমরা বিলে জলাবদ্ধতার চরম ঝুঁকি, প্লাবিত হতে পারে হাজারো একর ঘের ও এলাকা ছেলের এক্সিডেন্ট বলে সাংবাদিকের কাছ থেকে নগদে টাকা হাতিয়ে নিলো চক্র নড়াইলের নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন মণিরামপুর তথ্য ভান্ডারঃ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির নিয়োগে ১ম দিনে আবেদনের হিড়িক! ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে আদায় ৬৫ লাখ টাকা! শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন

মণিরামপুর তথ্য ভান্ডারঃ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির নিয়োগে ১ম দিনে আবেদনের হিড়িক!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা নিশ্চিতে ফ্যামিলি কার্ড প্রবর্তন প্রক্রিয়ায় দেশব্যাপী সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের জন্য অস্থায়ীভাবে ২টি পদে লোকবল নিয়োগ কর্মসূচির আবেদনের প্রথমদিনে মণিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ২৭২টি আবেদনপত্র জমা পড়েছে।
‎তিন দিনের চলতি আবেদনের সময়সীমায় বৃহস্পতিবার (২৩শে জুলাই) বিরামহীনভাবে নির্ধারিত আবেদন ফর্মে তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজার এ ২টি পদের বিপরীতে উপজেলা ব্যাপি ২৭২ জন আবেদন প্রার্থী স্ব স্ব হস্তে ফরম জমা দিয়েছে বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মিডিয়া সেল।
‎মণিরামপুর উপজেলা নির্বাহী কার্যালয়ের সংশোধিত অস্থায়ী নিয়োগের তথ্য মোতাবেক, ফ্যামিলি কার্ড থানা তথ্য ভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬ইং অনুযায়ী আগামি ১লা আগষ্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আলোকে তথ্য সংগ্রহকারী পদে ১৬৯জন ও রিজার্ভ ১৯জন এবং সুপারভাইজার পদে ১৫জন ও রিজার্ভ ২জন মিলিয়ে সর্বমোট ২০৫ জন কর্মী অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
‎গত বুধবার(২২শে জুলাই) প্রকাশিত নিয়োগ প্রক্রিয়ার চলতি ২৩,২৪ ও ২৫শে জুলাই আবেদন শেষে ২৬শে জুলাই রবিবার ব্যবহারিক পরীক্ষার মধ্যদিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ফ্যামিলি কার্ড থানা তথ্য সংগ্রহকারী সেচ্চাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews