বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর মনিরামপুরে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:যশোরের মনিরামপুর উপজেলায় পুকুরে ডুবে পাচি মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাচি মন্ডল একই গ্রামের বিনোদ মন্ডলের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা রোগে ভুগছিলেন। ঐদিন সন্ধ্যায় বাড়ির সামনে পুকুরপাড়ে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করলে তিনি মৃত ছিলেন।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews