বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩ জুলাই বরিশাল সফরে তারেক রহমান গৌরনদীতে সেনা মহড়া পরিদর্শন, বরিশালে সাংগঠনিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশাপাশি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে তারেক রহমান প্রথমে গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে যাবেন। সেখানে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন শেষে বরিশাল নগরে পৌঁছাবেন।

বরিশালে পৌঁছে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক এলাকা অথবা গ্র্যান্ড পার্কসংলগ্ন স্থানে এ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।
দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। সভাটি সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, গৌরনদীতে সেনা মহড়া পরিদর্শনের পর বিকেলে কর্মীসভায় জেলা ও মহানগরের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। বর্ষাকালীন আবহাওয়ার কথা বিবেচনায় রেখে সভাটি শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, সফরকালে তারেক রহমান আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প—ছয় লেন সড়ক, ভাঙা-বরিশাল রেলপথ, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং ইপিজেড প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।

তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছাবার্তা প্রকাশ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews