বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া :কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শ্রেণির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৯ জুন ২০২৬ খ্রি. (সোমবার) কলেজ হলরুমে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসরুর উল আলম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোহা: আনিসুর রহমান, উপাধ্যক্ষ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।ড. এমদাদ উল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।
​উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহা: জিয়ারুল ইসলাম।
​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল কর্মজীবন কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সার্বিক কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews