মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কেশবপুর বাজারের ব্যবসায়ী আকাশ কুমার সাহা (৩০)। তিনি কেশবপুর আমলী আদালতে তিনজনের বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা যায়,প্রথম মামলায় কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকার শংকর দত্ত (৪৫) ও তার ছেলে নয়ন দত্ত (২৬)কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ জুন বেলা দুইটার দিকে কেশবপুরের অনন্ত সড়কে বাদীর প্রতিষ্ঠান ‘প্রান্ত স্টোর’-এর গোডাউনের সামনে আসামিরা এক নারীকে কেন্দ্র করে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা বক্তব্য প্রচার করছিলেন। এসময় প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আকাশ কুমার সাহাকে কিল-ঘুষি ও লাথি মারেন।
মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে শংকর দত্ত ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতের কবজিতে গুরুতর জখম হয়। এছাড়া নয়ন দত্ত লোহার রড দিয়ে তার মাথার পেছনে আঘাত করে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০, ৩২৩, ৩০৭ ও ৫০৬(খ) ধারায় মামলা করা হয়েছে।
অপরদিকে দ্বিতীয় মামলায় একই এলাকার শংকরী সাহা (৫৭)কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৪ জুন বেলা দেড়টার দিকে কেশবপুর সাহাপাড়ার অনন্ত সড়কে টিটু সাহার বাড়ির পেছনে শংকরী সাহা স্থানীয় লোকজনের কাছে এবং বাদীর স্ত্রীকে ফোন করে আকাশ কুমার সাহার বিরুদ্ধে এক নারীকে জড়িয়ে অনৈতিক কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগ প্রচার করেন।
বাদীর দাবি,পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে একই অভিযোগ পুনরায় উত্থাপন করা হলে সংশ্লিষ্ট নারী তা এর প্রতিবাদ করেন। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।
দুই মামলাতেই বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews