1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ১০ মামলার আসামি ট্যারা মোস্ত গ্রেফতার যশোরে ডিবি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য ৪৯ বিজিবির অভিযানে ১১ টি মোবাইল ও বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক ভাঙ্গায় সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ভাঙ্গায় মহিলা খামারিদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ এডিস মশা ধ্বংসে যশোর রেড ক্রিসেন্টের মাসব্যাপী অভিযান শুরু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও উজানে সংযোগের দাবিতে ৫ কিলোমিটার পদযাত্রা

ভাঙ্গায় সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার সংলগ্ন মালিগ্রাম-কালামৃধা সড়কের পাশে সরকারি খাস জমিতে নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ জুন ২০২৬) সরেজমিন তদন্তকালে প্রশাসনের নজরে আসে যে, ১১৭ নং গোয়ালদী মৌজার বিএস ০১ নং খাস খতিয়ানের বিএস ২১৬/৯২০ দাগভুক্ত সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোয়ালদী গ্রামের সৈয়দ মাহাবুব হোসেন মালিগ্রাম-আজিমনগর-ঘারুয়া খালের পাড় দখল করে সরকারি জমির ওপর স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে সোমবার বিকেল ৩টার দিকে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয় এবং সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে সরকারি জমি বা খালের পাড়ে কোনো ধরনের অবৈধ দখল কিংবা স্থাপনা নির্মাণ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এছাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “সরকারি খাস জমি ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, “সরকারি জমি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি জমি দখল করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
স্থানীয়দের মধ্যে অভিযানটি ইতিবাচক সাড়া ফেলেছে। তারা সরকারি খাস জমি ও খাল রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট