1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক সেন্টুর ওপর হামলা, মামলা দায়ের নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভাঙ্গা গার্লস স্কুলের ঘটনা: নানা তথ্য বিভ্রান্তিতে আড়ালে মূল ঘটনা শ্যামনগরে মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার(সম্মাননা)প্রদান কেশবপুরে মাছের ঘের করতে সরকারি রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড় ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ‎মণিরামপুরে প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেন ইতি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ব্যতিক্রমী গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ব্যতিক্রমী গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মাঝে আবহমান বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের পরিচিতি ও পুষ্টিগুণ ছড়িয়ে দিতে যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শাখায় এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ফল মেলা ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
​স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মোট ১৪টি আকর্ষণীয় স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলোতে আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, পেঁপে, তালের শাঁস, কামরাঙা ও বিলুপ্তপ্রায় মেওয়াসহ প্রায় ৪৫ ধরনের বৈচিত্র্যময় মৌসুমি ফল স্থান পায়। মেলাটি শুধু স্কুলের ৩০০ শিক্ষার্থীর জন্যই নয়, বরং স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতেও মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংগৃহীত এসব ফলের নাম, ইংরেজি প্রতিশব্দ, পুষ্টিগুণ এবং মানবদেহে এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সেই সাথে উপস্থিত শিক্ষার্থীদের মনভরে মৌসুমি ফল আপ্যায়ন করা হয়।

​ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার অধ্যক্ষ প্রফেসর মো. সারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর আহমাদ।

​প্রধান অতিথির বক্তব্যে ড. তানভীর আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সফল ও প্রথম হতে গেলে সবার আগে সুস্থ থাকা প্রয়োজন। আর সুস্থতার জন্য পরিমিত আহারের কোনো বিকল্প নেই, যা আমাদের পবিত্র কোরআনেও নির্দেশ করা হয়েছে।” তিনি শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সুস্থ থাকার জন্য নিয়মিত পর্যাপ্ত পানি পানের অভ্যাস গড়ে তুলতে প্রত্যেকের সাথে পানির বোতল রাখার পরামর্শ দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, “বর্তমান প্রজন্ম অনেক ফলই চেনে না। ফল হচ্ছে জান্নাতি খাবার, যার বিবরণ পবিত্র কোরআনে বারবার এসেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ‘পোল্ট্রি মুরগি’র মতো হলে চলবে না। ২০২৪ সালে এক স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে পরাজিত করে তারা প্রমাণ করেছে যে তারা বাতাসের গতিপথ বদলে দিতে পারে।” তিনি আরও বলেন, “হাদিসের নির্দেশনা অনুযায়ী যদি নিশ্চিত হওয়া যায় যে আগামীকাল কেয়ামত হবে, তবুও আজ একটি গাছের চারা রোপণ করা উচিত। গ্রিনহাউস ইফেক্ট থেকে দেশকে বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রতিটি বাড়ির আঙিনায় গাছ লাগাতে হবে।

​স্কুলের চেয়ারম্যান আবু ফয়সাল তার স্বাগত বক্তব্যে বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সোনামণিদের মৌসুমি ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা। আল্লাহর দেওয়া প্রতিটি মৌসুমি ফলই আমাদের শরীরের জন্য একেকটি নেয়ামত।” তিনি উৎসবটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করার জন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ জানান।

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. সারাফাত হোসেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের এই ফল সংগ্রহ ও মেধা-স্মৃতিশক্তি বিকাশের প্রয়াস অনুষ্ঠানটিকে সত্যিকার অর্থে সার্থক করে তুলেছে। অতিথিরাও আজ এই আয়োজনে আপ্লুত।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আজম, পরিচালক মোস্তফা এবং রেজওয়ান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সাংস্কৃতিক শিক্ষক আব্দুল্লাহিল মুজাহিদ। উৎসবের শেষে শিক্ষার্থীদের পরিবেশিত ফলের স্টলগুলোর মধ্যে একটি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট