শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃফজলুল কবির গামা, ঝিনাইদহ: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে মোট চারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী মোট ২১টি সেশনে পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে অংশগ্রহণ করে। সমাপনী বক্তব্যে অতিথিরা জীবনরক্ষাকারী সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিশু-কিশোরদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews