বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল:যশোরের বেনাপোল পৌর গেট এলাকায় আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে পরিচিত শার্শা উপজেলা ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এরই প্রতিবাদে শুক্রবার ( ৫ জুন ২০২৬) বিকেলে শার্শা উপজেলা ছাত্রদল ও বেনাপোল পৌর ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হওয়া উচিত এবং কোনো নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

মিছিলে শার্শা উপজেলা ছাত্রদল ও বেনাপোল পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews