1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দিচ্ছে সরকার: অর্থ মন্ত্রী  সিআইডি প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন আলি আকবর খান মণিরামপুরে মাদকবিরোধী অভিযান: ৪৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে বিরোধ, শশুরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও চোরাচালানী মালামালসহ আটক-১ রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা : ৩ এজেন্সির লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর বিশেষ অনুপ্রেরণায়‌ ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া ডুমুরিয়ায় বাজারে আমের দামে ধস: লোকসানের আশঙ্কায় মাথায় হাত চাষিদের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ঐক্যবদ্ধ তরুণ প্রজন্মের আয়োজনে মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দিচ্ছে সরকার: অর্থ মন্ত্রী 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ঢাকা অফিস: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট শুধু গতানুগতিক হিসাবের খাতা নয়, বরং সাধারণ মানুষের ঘরে অর্থনীতির সুফল পৌঁছে দেওয়ার রোডম্যাপ—এমনটাই জানালেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার ঢাকার ইআরএফ অডিটোরিয়ামে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত সরকারগুলোর কাছ থেকে আমরা একটি ভঙ্গুর ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দায়িত্ব নেওয়ার মাত্র এক-দেড় মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা অত্যন্ত কঠিন ও পরিশ্রমসাধ্য কাজ।”

মন্ত্রী জানান, বাজেটের মূল লক্ষ্য—বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। “গণতন্ত্র কেবল ভোটের জন্য নয়, অর্থনীতিতেও সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে,” বলেন তিনি। জিডিপি শুধু বড় শিল্পকারখানা বা পিপি সেক্টর থেকে আসে না—গ্রামীণ নারী, কামার, কুমার, তাঁতি, শীতলপাটি কারিগর থেকে শুরু করে থিয়েটার-সাংস্কৃতিক কর্মীদের আয়ও জিডিপির অংশ। এসব ‘ক্রিয়েটিভ ইকোনমি’ ও প্রান্তিক উৎপাদকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ও প্রণোদনা রাখা হয়েছে।

আমির খসরু বলেন, বিগত দিনে পুঁজিবাজারকে ‘ক্যাসিনোতে’ পরিণত করা হয়েছিল। এ অবস্থা থেকে বের হতে রাজনৈতিক প্রভাবমুক্ত, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন -SEC পুনর্গঠন করা হচ্ছে। এতে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ কমবে এবং বন্ড ও ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ সুগম হবে। আইএফসি -IFC বাংলাদেশে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতির দিকে যাচ্ছে সরকার—জানিয়ে উপদেষ্টা বলেন, লাইসেন্স, পাসপোর্ট, বিদ্যুৎ বিলসহ সব সরকারি অনুমোদনের জন্য একটি ‘সিঙ্গেল ফোকাল পয়েন্ট’ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে দপ্তর রেসপন্স না করলে স্বয়ংক্রিয়ভাবে পারমিশন কার্যকর হয়ে যাবে। “সরকার ব্যবসার পথে বাধা হবে না, বরং সহায়তাকারীর ভূমিকা পালন করবে,” যোগ করেন তিনি।

বাজেট বাস্তবায়নের দুর্বলতা কাটাতে প্রতিটি মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে ডিজিটাল ড্যাশবোর্ডের আওতায় আনা হচ্ছে। নতুন প্রকল্প গ্রহণে এখন থেকে ৪টি কঠোর মানদণ্ড বাধ্যতামূলক—১. ভ্যালু ফর মানি, ২. রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ৩. জব ক্রিয়েশন, ৪. এনভায়রনমেন্টাল কনসিডারেশন।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তথ্য: তথ্য অধিদপ্তর, প্রেস বিজ্ঞপ্তি নং ৪১৯২, তারিখ: ১৯ জ্যৈষ্ঠ, ২ জুন ২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট