বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বেনাপোলে পাচারের সময় ৫টি স্বর্ণের বার উদ্ধার, আসামী কোতয়ালী থানায় সোপর্দ

যশোর অফিস, ০৫ আগস্ট ২০২৬: যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে তল্লাশি চালায়। এসময় ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়া এক ব্যক্তিকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এর মধ্যে ৪টি বার সম্পূর্ণ এবং ১টি বার অর্ধেক। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১,১০,৪৭,২৩১ টাকা। এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১,৬৫ টাকা জব্দ করা হয়। মোবাইল ও নগদসহ জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ১,১০,৮৩,৮৮৬ টাকা।

আটকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক (৩০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ইলিটগঞ্জ ডাকঘরের মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করছিলেন।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “গত কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews