বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি;০৭ আগস্ট ২০২৬:যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ০৬ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টা ৫৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে দুইজনকে আটক করা হয়।

আটকৃতদের কাছ থেকে ৮০ পিস ও ২৫ পিস করে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন, মোঃ ফুল মিয়া (৪৬), পিতা- মৃত কালু মিয়া, মাতা- মৃত কুলসুম বেগম, সাং- এনায়েতপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।মোঃ ফিরোজ হোসেন(৫০), পিতা- মোঃ ওলিয়ার মোল্যা, মাতা- মোসাঃ ছকিনা বেগম, সাং- এনায়েতপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ০৭ আগস্ট ২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews