শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর:নজরুলবর্ষ, ৩৬ জুলাই এবং বিএসপির ২৬১ তম সাহিত্যসভা উপলক্ষ্যে কবিতা পাঠ ও আলোচনাসভা শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরে উদ্যোগে যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
৩৬ জুলাই নিয়ে অনুষ্ঠানে বিশেষ আলোচনা করেন অধ্যক্ষ, ড. কবি শাহনাজ পারভীন, কবি ও গীতিকার এডিএম রতন, কবি মনিরুজ্জামান।
কবি নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়ার সংগ্রহশালা ও কবির শৈশব জীবনী নিয়ে আলোচনা করেন কবি এমএ কাসেম অমিয়।
কবি কাসেদুজ্জামান সেলিমের স্ত্রী ফিরোজা জামান মিনির জীবনী নিয়ে আলোচনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, কবি গাজী শহিদুল ইসলাম।
গভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি, কবি সুরাইয়া শরীফ।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কুতুব উদ্দীন বিশ্বাস, আতিয়ার রহমান সহ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews