শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি যশোরের শালিয়াটে জোরপূর্বক বৃদ্ধ মা ও দুইবোনের সম্পত্তি দখল করে নিয়েছে পাঁচভাই ভাঙ্গায় রসুন দেখতে গিয়ে মাচা থেকে পড়ে কিশোরের মৃত্যু

বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা ব্রিজ এলাকায় বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের কয়েকটি পোল্ট্রি মাটি ভেঙে পানিতে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।৬আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা পরিবহনের বাসটি বরিশাল থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রবল বৃষ্টির মধ্যে বাবনাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের পোল্ট্রি শেড ভেঙে খাদে পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews