সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর ডিবির অভিযানে ১০ পিস ইয়াবাসহ ২ জন আটক কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা। ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে দশর্মিনা পরিবহনের বাস, আহত অন্তত ১৫–২০ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবারকে সরকারি অনুদান জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডের আবেদন নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি ১৭ বছরের রাজনৈতিক নির্যাতন ও অগ্নিপরীক্ষা পেরিয়ে যেভাবে জনআস্থার প্রতীক কামরুজ্জামান আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ যশোরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবারকে সরকারি অনুদান

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০৮টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

রোববার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার নিয়মিত সহায়তা দিয়ে আসছে। এবার যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বরাদ্দ পাওয়া গেলে আরও অসহায় মানুষের মধ্যে এ সহায়তা বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে উপজেলা প্রশাসনকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews