বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রামে জিইসি মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ১ জুন ২০২৬: চট্টগ্রাম নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় আবারও ঝটিকা মিছিল করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকালে অনুষ্ঠিত মিছিলে সংগঠনটির শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করেন। মিছিলটি নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে শুরু হয়ে জিইসি মোড়ের দিকে এগিয়ে যায়।

মিছিলের একাধিক ভিডিও এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দিতে দিতে সামনে এগোচ্ছেন।

প্রসঙ্গত, সরকারি নিষেধাজ্ঞার পরও সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

 

আ/র/টি/ভি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews