বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর খাজুরা ভাটার-আমতলা গরুর হাটে পাশ ফি নিয়ে অভিযোগ, জোরপূর্বক অতিরিক্ত পাস ফি আদায়

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

    রয়েছে ক্রেতাদের সাথে দুর্ব্যবহারেরও অভিযোগ

যশোর প্রতিনিধি: কোরবানির ঈদ সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা ইউনিয়নের অন্তর্গত ভাটার আমতলা গরুর হাটে অতিরিক্ত পাশ ফি আদায় নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন, হাটে নির্ধারিত কোনো মুল্য তালিকা নেই। ইচ্ছামতো পাশ ফি আদায় করা হচ্ছে, যা একেবারেই অযৌক্তিক।

ভুক্তভোগী একাধিক ক্রেতার অভিযোগ, প্রতি লাখে  ১৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত পাশ ফি নেওয়া হচ্ছে। অথচ হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রসিদ দেওয়া হচ্ছে না কিছু ক্ষেত্রে রশিদ দেয়া হলেও থাকছে না এই আদায়ের টাকা পরিমাণ এবং কোথাও মূল্য তালিকাও টাঙানো নেই।

শুধু অতিরিক্ত অর্থ আদায়ই নয়, অভিযোগ উঠেছে হাট কর্তৃপক্ষের দুর্ব্যবহারেরও। প্রতিবাদ করলে ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

শরিফুল ইসলাম নামে এক কোরবানির গরু ক্রেতার অভিযোগ গরুর হাটে দালালে দৌড়ত্ব বেশি।রয়েছে সিন্ডিকেটও , প্রশাসন কর্তৃক হাটে পর্যাপ্ত মনিটরিং না করায় ক্রেতারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে।

ক্রেতারা বলছেন, “কোরবানির পশু কিনতে এসে এমন প্রতারণার শিকার হচ্ছি। এটা মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।”

এ বিষয়ে হাট কর্তৃপক্ষের বক্তব্য দিতে রাজি হননি । স্থানীয়রা দাবি করছেন, অবিলম্বে পাশ ফি’র একটি নির্ধারিত তালিকা টাঙিয়ে দেওয়া হোক এবং ক্রেতাদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করা হোক।

বিষয়টি নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews