শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:“নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর ব্র‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ হল রুমে ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ মে-২৬) ব্র্যাকের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ আলী-এর সভাপতিত্বে এবং ব্র্যাকের এরিয়া ম্যানেজার জনাব মোঃ হারুন অর রশিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: অলোকেশ কুমার সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত দত্ত, ব্ল‍্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের সহকারী ব্যবস্থাপক ক্ষিতিশ চন্দ্র মিস্ত্রি, ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ জেড, এম, হাসিব-উল ইসলাম |
প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষনের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews