Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

যশোর বুলেটিন

দেশ ও জনগণের পক্ষেই কথা বলে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অর্থনীতিজীবনযাপনতথ্যপ্রযুক্তিনির্বাচনযশোর

যশোর লোহা ও মটর পার্টস সমিতির নির্বাচন: মনোনয়ন জমা শুরু, কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলামের জোর প্রচারণা

By যশোর বুলেটিন
মে ৩, ২০২৬ 2 Min Read
০

নিজস্ব প্রতিবেদক, যশোর,৩ মে ২০২৬: যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ কে কেন্দ্র করে যশোরের বকচর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রেজি নং-২৪৪২ এর এই ঐতিহ্যবাহী সংগঠনের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে।

সকাল থেকেই খুলনা রোড, বকচর এলাকায় অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। “প্রধান কার্যালয়, যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি, রেজিঃ নং- খুলনা ২৪৪২” যশোর।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ লিয়াকত আলীর হাতে মনোনয়নপত্র তুলে দেন একাধিক প্রার্থী। এসময় প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় তারা নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়িক সমস্যা সমাধানের আশা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬ এর চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু এবং সদস্য সচিব মোঃ লিয়াকত আলী স্বাক্ষরিত সাধারণ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা হয়েছে। গত ১ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।২৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২-৩ মে মনোনয়নপত্র সরবরাহ ও দাখিল চলছে। আজ ৩ মে দাখিলের শেষ দিন, যা দুপুর ১টা পর্যন্ত চলবে। ৪ মে বিকাল ৫টায় মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ হবে। ৬ মে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ মে রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।১৫ মে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির বর্তমান কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে কোষাধ্যক্ষ পদে আলোচনায় এসেছেন মোঃ রবিউল ইসলাম (ছোটু)। “একতা, জবাবদিহিতা, উন্নয়ন” এই তিনটি মূলনীতিকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।

এ বিষয়ে মোঃ রবিউল ইসলাম (ছোটু) বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। আমাদের সমিতির ফান্ডের প্রতিটি পয়সার হিসাব স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্যে রাখাই আমার প্রধান লক্ষ্য। একতা ধরে রেখে ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের উন্নয়নে কাজ করতে চাই। সদস্যদের আস্থা আর ভালোবাসা নিয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলে সমিতির আর্থিক শৃঙ্খলা ফেরাতে এবং সকলের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি সকল মালিক ভাইয়ের দোয়া ও সমর্থন চাই।”

সমিতির সদস্যরা জানান, পুরাতন লোহা ও মটর পার্টসের ব্যবসা যশোরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বিভিন্ন সময় তারা আমদানি জটিলতা, চাঁদাবাজি ও প্রশাসনিক হয়রানির শিকার হন। তাই এবারের নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন হবে বলে তারা প্রত্যাশা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Post

Like this:

Like Loading...
Author

যশোর বুলেটিন

Follow Me
Other Articles
Previous

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে গাজী শহিদুল ইসলামের মনোনয়ন জমা

Next

জবাবদিহির সংস্কৃতি ও স্বাধীন গণমাধ্যম: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | যশোর বুলেটিন
%d