শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভাঙ্গায় অস্ত্রের মুখে সাহা বাড়িতে ডাকাতি, নগদ ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র কর্মচারী আরিফুলের যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ

যশোরে মে দিবসে শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি, অবসরপ্রাপ্ত শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;যশোর, ১ মে ২০২৬:মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি: ২২৭) এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মণিহার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত। তিনি অবসরপ্রাপ্ত শ্রমিকদের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, “শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা। সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এর আগে সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক মো: মোর্ত্তজা হোসেন মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি তার বক্তব্যে বলেন, “১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের রক্তের পথ ধরেই আজ আমরা ৮ ঘণ্টা কর্মদিবসের অধিকার ভোগ করছি। কিন্তু এখনও পরিবহন শ্রমিকদের জীবন ঝুঁকিপূর্ণ। আমরা মালিক-শ্রমিক সুসম্পর্কের মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে চাই।”

র‍্যালিতে শ্রমিক সংগঠনের সভাপতি মামুনুর রহমান বাচ্চু সহ কয়েক শতাধিক পরিবহন শ্রমিক লাল পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। “দুনিয়ার মজদুর এক হও”, “শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে” স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোরের রাজপথ। আলোচনা সভায় বক্তারা শ্রম আইন বাস্তবায়ন, সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ, নিয়োগপত্র প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির নেতা এবং শ্রমিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সার্বিক কল্যাণে সংগঠনের এই পথচলা অব্যাহত থাকবে। প্রতি বছর মে দিবসে অবসরপ্রাপ্ত ও অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews