বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনিরামপুর পৌরসভায় মাটি কাটার বরাদ্দ নিয়ে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মনিরামপুর, যশোর | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬: যশোরের মনিরামপুর উপজেলা পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ও বিএনপির ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জামায়াত-শিবিরের দাবি অনুযায়ী, আহতদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন, মাওলানা মহিউল ইসলাম, ইঞ্জিনিয়ার ফারুক ও ছাত্রশিবির নেতা ফাহিমসহ অনেক জন।

এছাড়া সংঘর্ষের সময় কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মীকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগও উঠেছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মনিরামপুর পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews