বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে,দিলেন ঐক্যের ডাক

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক , ২৯ এপ্রিল ২০২৬: নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন রাজনীতিক ফেরদৌস পরশ। গত ১৮ এপ্রিল গুলশানের বারিধারা কূটনৈতিক এলাকায় অনুষ্ঠিত দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রেজ্যুলেশন নং: ২০২৬.০৪.১৮.০৩।

দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক সিদ্ধান্ত, দলীয় শৃঙ্খলা রক্ষা ও প্রতিনিধি সভার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিবেদিতপ্রাণ এ্যাডভোকেট বজলুর রহমান, জনাব বাপ্পী আহমেদ ও জনাব ফেরদৌস পরশ-কে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ প্রদান করা হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ার পর ফেরদৌস পরশ এক প্রতিক্রিয়ায় বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। আমাকে নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় কমিটির সদস্য পদ প্রদান করা হয়েছে। কৃতজ্ঞতা জানাই সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার সহ সকল নেতৃবৃন্দকে। মহান আল্লাহ আমাকে দলীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি দান করুন।”

তিনি আরও বলেন, “নাগরিক ঐক্য যশোর জেলা সহ সমগ্র বাংলাদেশের সকল ইউনিটের সহকর্মীদের দোয়া এবং সহযোগিতা আশা করছি। সকল রাজনৈতিক দলের প্রতি যথাযথ সম্মান ও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা নিয়েই বাংলাদেশের রাজনীতির মঞ্চে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আমার ক্ষুদ্র সামর্থ নিয়ে দেশ ও জাতির কল্যাণে ন্যায় এবং সততার সাথে দায়িত্ব পালনের ওয়াদা করছি।”

যশোরের কৃতি সন্তান ফেরদৌস পরশ বলেন, “আমার জন্মভূমি যশোর সহ সমগ্র বাংলাদেশের সকল শ্রেণি-পেশার সাধারণ নাগরিকের দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়েই নাগরিক ঐক্যের রাজনৈতিক আদর্শ ধারণ করে আগামীর কল্যাণ রাষ্ট্র গড়ায় নিবেদিত থাকার সুযোগ চাই দেশবাসীর কাছে।”

সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, ১৬ মে ২০২৬ (শনিবার) প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। নিম্নোক্ত জেলার প্রতিনিধিগণ সভায় অংশ নিবেন বলে প্রাথমিক ধারনা পাওয়া গিয়েছে। প্রতিনিধি সভার বিষয়ে নাগরিক ঐক্যের সকল নেতা-কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়।

‎পরিশেষে নাগরিক ঐক্যের সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না মানুষের কাছে যেতে, মন জয় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০ এ অবস্থিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews