বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

যশোরে বিদেশি মদসহ হোটেল ম্যানেজার আটক

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হোটেল ম্যানেজার যশোর কোতয়ালী মডেল থানার শেখহাটি খাঁপাড়া এলাকার সাহেব আলী শিকদারের ছেলে হেদায়েত শিকদার। তিনি যশোর বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি খাঁপাড়া এলাকায় হেদায়েত সিকদারের নিজ বসতঘর এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews