বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মণিরামপুরে মুচলেকায় মুক্তি পেলেন ক্যাফে মালিক ফাহিম আলমগীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুরে ভুক্তভোগী নারীর আদালতে দায়ের করা মামলায় মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন মুনলিট ক্যাফে ও গল্পকুঠি ক্যাফের মালিক জি এম ফাহিম আলমগীর। বুধবার (১১ মার্চ ২০২৬) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ৫ হাজার টাকার বন্ডে মুচলেকা প্রদান করে ছাড়া পান। একই সঙ্গে অপর দুই আসামি শারপিন নাহার ও আশিকুর রহমানও আদালতে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। ফাহিম আলমগীরের পিতা জি এম আলমগীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী নারী গত ৯ ফেব্রুয়ারি ১০৭/১১৪/১১৭ ধারায় আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিরা আদালতে হাজির হয়ে ৫ হাজার টাকার বন্ডে মুচলেকা প্রদান করেন। মুচলেকায় উল্লেখ করা হয়, ১ বছরের মধ্যে তারা যদি কোনোভাবে শান্তি ভঙ্গ করেন বা শান্তি ভঙ্গমূলক কাজে জড়িত হন, তবে বন্ডের শর্ত ভঙ্গকারী হিসেবে গণ্য হবেন এবং বাংলাদেশ সরকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে বাধ্য থাকবেন।
মুচলেকায় আরও বলা হয়েছে, নিশ্চয়তাকারীরা এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছেন যে বন্ড সম্পাদনকারী ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে বন্ডের শর্তাবলি মেনে চলবেন। শর্ত ভঙ্গ হলে বন্ড বাতিল বলে গণ্য হবে এবং নিশ্চয়তাকারীরাও বাংলাদেশ সরকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে বাধ্য থাকবেন।

এ ঘটনায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ডেজিনা ইয়াসমিন মুচলেকায় নিশ্চয়তাকারী হিসেবে স্বাক্ষর করেছেন।

এর আগে ভুক্তভোগী নারী গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে মণিরামপুর আমলী আদালতে জি এম ফাহিম আলমগীর, শারমিন নাহার ও জি এম আলমগীর হোসেনের বিরুদ্ধে ৩১২, ৩১৩, ৩১৫, ৩১৬ ও ৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ওই মামলাটি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হেনস্তা ও চাপ প্রয়োগ করা হচ্ছে।স্থানীয় ভাবে কয়েকজন রাজনৈতিক নেতাও তার পরিবারকে ক্রমাগত চাপ প্রয়োগ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews