রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোর-৩ আসনে লাঙ্গলের জোয়ার ধরে রাখতে চাচড়া ও আরবপুরে খবির গাজীর ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, যশোর: আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খবির গাজী তাঁর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে তুলেছেন। সোমবার সকাল থেকে তিনি যশোর সদর উপজেলার চাচড়া ও আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
​সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নামেন খবির গাজী। গণসংযোগকালে তিনি ধর্মতলা, মন্ডলগাতী, চাচড়া বাজার মোড়, পুলেরহাট বাজার, রাজাগঞ্জ রোড ও তপসিডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি ছোট মেঘলা, নতুনহাট বাজার এবং ডুমদিয়া গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
​পথসভা ও গণসংযোগকালে মো. খবির গাজী বলেন, “যশোর-৩ আসনের মানুষের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। ভোটারদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখছি, তাতে ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে লাঙ্গলের বিজয় নিশ্চিত হবে।”
​তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে চান। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।
​গণসংযোগকালে স্থানীয় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক খবির গাজীর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রচারণার সময় গ্রামগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষও হাত নেড়ে প্রার্থীকে অভিবাদন জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews