বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

ক্যান্টনমেন্ট কলেজ যশোরে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোরের সমাজকর্ম বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইস কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা, শ্রেণি শিক্ষক আব্দুর রহমান, আব্দুর রহিম ও মেহেদী নাহিদ টিটো উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের স্মৃতি স্মরণ করেন এবং কর্মজীবনে সাফল্য কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আনিশা জামান নিশি ও এ বি সৌমিক আহমেদ। বক্তব্যে আনিশা জামান নিশি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্যান্টনমেন্ট কলেজ যশোর তাদের কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং শৃঙ্খলা, মূল্যবোধ ও অনুপ্রেরণার এক অনন্য কেন্দ্র।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews