1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ভোট প্রসঙ্গে বিএনপি–জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১ যশোরে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার লেবুতলায় জামায়াতে ইসলামীর গণসংযোগে- ভিপি আব্দুল কাদের জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়

লেবুতলায় জামায়াতে ইসলামীর গণসংযোগে- ভিপি আব্দুল কাদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ এবং পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বাজার এলাকা থেকে প্রচারণা শুরু হয়। পরে লেবুতলা গ্রামের হিন্দুপাড়া মন্দিরের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে নারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
যশোর-৩ (সদর উপজেলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের দিনভর লেবুতলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং হাতে হাত ও বুকে বুক মিলিয়ে দোয়া চান। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সারাদিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভায় বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন,
“এই সমাজকে সুসজ্জিত করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে প্রতিটি মানুষ তার নিজ নিজ অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে।”
তিনি আরও বলেন, “একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ধর্ম পালন করতে দেওয়া হবে না। আমি স্পষ্ট করে বলতে চাই—ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়ার কথা । হিন্দু, খ্রিস্টান, মুসলমান—যার যার ধর্ম সে সেইভাবে পালন করবে। এতে কারও কোনো বাধা থাকবে না।”
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,
“জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ তখন সমাজে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।”
যশোরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
“যশোরের সার্বিক অবকাঠামো উন্নয়ন করা হবে। রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট সংস্কারসহ যেখানে যেটা প্রয়োজন, সেখানে সেটাই দেওয়া হবে। আমরা কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজির রাজনীতি করি না। তারপরও কেন আমাদের নিয়ে মিথ্যাচার—এই প্রশ্ন জনগণের কাছেই রইল।”
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ভিপি আব্দুল কাদের বলেন,
“আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। মানুষ যেখানে ইচ্ছা, সেখানেই ভোট দেবে—এটাই গণতন্ত্র। জনগণ যদি আমাদের যোগ্য মনে করে বিজয় হবে, আলহামদুলিল্লাহ। আর যোগ্য না মনে করলে তাতেও আলহামদুলিল্লাহ। ভোট দেওয়া মানুষের মৌলিক অধিকার, সেখানে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন,
“ইতোমধ্যে আমাদের কর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানোর চেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি আবু জাফর, এনসিপির সভাপতি নুরুজ্জামান, যশোর জামায়াতের থানা আমির আব্দুল হক, লেবুতলা ইউনিয়ন সভাপতি ইসহাক আলী, সেক্রেটারি মাসুদুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি রাহানুজ্জামান আজাদ এবং হিন্দু সম্প্রদায়সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট