1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে ভাড়া বাসায় ডিম ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু; প্রাথমিক ধারণা স্ট্রোক যশোরে আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিজিবি–বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত ভেড়ামারায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে, যুবক আটক কালীগঞ্জে ক্লিনিকও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট ‎সেবার নামে টালবাহানাঃ ‎মণিরামপুর পৌরসভার প্রকৌশলী শাখার সেবাদানে পৌরবাসীর অনাস্থা! জ্বলেনা বাতি,অচল ড্রেন ‎ ডিসি ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার, যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎যশোরে পিস্তল গুলি ও গাঁজাসহ আটক-১ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক মিটিং অনুষ্ঠিত

শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা – ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা ৬নং গোগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ শে জানুয়ারী ২০২৬) বিকাল ৫ টার সময় গোগা মাধ্যমিক বিদ্যালয়ের বলফিল্ড মাঠ প্রাঙ্গণে ৬ নং গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে , গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে ও আব্দুল হামিদ এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।

এ নির্বচনী প্রচারনা পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এবং ৬নং গোগা ইউনিয়নের সকল ভোটার রা
অঙ্গীকার করে বলেন, নুরুজ্জামান লিটন মানুষ তাই আমরা সকলে মিলে তার প্রতীক ধানের শীষেই ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবো।

এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর–৮৫/১ শার্শা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
আমার নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সকলের জন্য একটি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া অঙ্গীকার করেছেন। তাই ১২ তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিবেন।

এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,
সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ আলি শাহীন,ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,যুগ্ন সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ৬ নং গোগা ইউনিয়ন এর সকল ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট