বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

যশোরে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম, ছেলে পলাতক

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর : নেশার টাকা না পেয়ে নিজের বাবা-মাকে বটি দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে সাতমাইল হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দম্পতি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন ওই গ্রামের আছির উদ্দিন (৭০) ও তাঁর স্ত্রী রোকেয়া (৬০)।
পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে আহতের ছোট ছেলে সাদ্দাম তাঁর বাবা-মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে সাদ্দাম প্রথমে তাঁর বাবা-মাকে লাঠি দিয়ে মারধর করে। পরে বটি দিয়ে দু’জনকেই বাম হাতে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।
দম্পতির আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় সাদ্দাম পালিয়ে যায়। প্রতিবেশীরা আহত আছির উদ্দিন ও রোকেয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহতদের মাথা ওর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া উভয়ের হাতে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে।
এঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত সাদ্দামকে আটক করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
হাসপাতালে কর্তব্যরত যশোর কোতয়ালী থানার এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পলাতক সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews