রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। আজ মঙ্গলবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে আমি হামলা মামলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন ছিলাম। দলের স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দিয়েছে। দলীয় এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও আমি ও আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকবো‌ এবং এলাকার সাধারণ মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকবো।
তিনি আরো বলেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেই। এবং তিনি সিল স্বাক্ষর করেন। কিন্তু পরক্ষণেই উপজেলা রিটার্নিং অফিসার সেটা কেটে দেন। তিনি জানান নির্বাচন আইন অনুযায়ী এটা নিতে পারেন না। আমি জেলা রিটার্নিং অফিসারকে অবহিত করলেও সেটা গ্রহণ করা হয়নি। আমি কোনভাবেই প্রার্থী হতে ইচ্ছুক না। ব্যালট পেপার যাতে আমার নাম ও প্রতীক না আসে সেটা নিশ্চিত করতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের স্মরণাপন্ন হবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews