বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

যশোরে হাদি হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্রজুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা হাদি হত্যার প্রতিবাদ জানিয়ে আধিপত্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘তুমি কে আমি কে—হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’, ‘গোলামি না আজাদি—আজাদি, আজাদি’ এবং ‘হাদি ভাইয়ের খুনিদের ফাঁসি চাই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিপ্লবের চেতনা দমন করা যাবে না। যারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বাংলার মাটিতে কোনো স্থান নেই।

বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ৩০ দিনের মধ্যে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যশোরে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।

তারা আরও বলেন, হাদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামের একজন অগ্রসেনানী। হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews