শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাবু- সম্পাদক গফুর

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে ১০টি পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ২টি পেয়েছেন জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা। সহসভাপতি (১) পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফের গণনা চলছে। নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু পেয়েছেন ৩৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এম. এ. লতিফ পেয়েছেন ১৭১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন এম. এ. গফুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্তজা ছোট পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।

সাবু–গফুর ঐক্য প্যানেলের প্রার্থীদের প্রাপ্ত ভোট সহসভাপতির দুই পদের মধ্যে গোলাম মোস্তফা (১)পেয়েছেন ৩৫৭ ভোট, এপরটিতে বিএনপি সমর্থিত বাসুদেব বিশ্বাস ও জামায়াত সমর্থিত আলমগীর সিদ্দিক (১) দুজনই সমান ভোট পাওয়ায় পুনরায় গণনা চলছে। যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোট, সহকারী সম্পাদক দুই পদে সেলিম রেজা ৩৩৭ ভোট ও আশরাফুল আলম ২৪৯ ভোট , গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য ৫ পদে তিনটিতে বিএনপি ও দুইটিতে জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছেন। বিএনপি সমর্থিত রেহেনা খাতুন ৩৫৫, মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মৌলুদা পারভীন ৩১৮, জামায়াত সমর্থিত শফিকুল ইসলাম ২৬৯, আজহারুল ইসলাম ২৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত শাহাজাহান কবির বিপ্লব ২৪১ এবং মেহেদী ইমাম বাপ্পী ২৪২ পরাজিত হয়েছেন।

ল’ইয়ার্স কাউন্সিলের লতিফ–ছোট ঐক্য পরিষদের পরাজিত প্রার্থী যুগ্ম সম্পাদক:আবুল করিম মণ্ডল ১৩৭ ও গ্রন্থাগার সম্পাদক পদে এস. এম. শাহরিয়ার হক ২২২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। এছাড়া সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রিনা আখতার মিলি ২২১ ভোট পেয়ে পরাজিত হযেছেন। সহসভাপতি পদে ভোট গননার পর ফলাফল ঘোষনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews