বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

উৎসবমুখর পরিবেশে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আকরামুজ্জামান। এ পদে অপর প্রার্থী এম আইউব পেয়েছেন ২৪ ভোট।

৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। এ পদে অপর প্রার্থী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ১৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ আর মশিউর। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৯ ভোট। দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৩৮ ভোট। এ পদে অপর প্রার্থী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর কামরুজ্জামান মনি। তাঁর অপর প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে ওয়াহিদুজ্জামান মিলন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

বিকেল তিনটায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে ভোটগণনা শুরু হয়। ভোটগণনা শেষে বিকেল সাড়ে চারটায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল। এসময় সেখানে নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নিচতলার অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সাংবাদিক ইউনিয়ন যশোরের ৬৫ সদস্যের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৮টি পদের বিপরীতের ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews