রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার

যশোরে কাভার্ডভ্যান চাপায় পথচারীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে কাভার্ডভ্যানের চাপায় শাহিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে যশোর মাগুরা সড়কের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের খাজুরা বাজার রোডে এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শাহিনুর রহমান যশোরের ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাহের আলী মোল্লার ছেলে। দুপুরে তিনি পায়ে হেঁটে এম.এন. মিত্র বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-০১৬৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক বাবলু হোসেন (৫২)কে সদরের ফুলবাড়ী পুলিশ আটক করেছে। চালক বাবলু হোসেন যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews