বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

যশোরে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)এর প্রধান নির্বাহী আবু মুসা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোর-এর চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক রিফাত আহমেদ হিমেল এবং সার্বিক পরিচালনায় ছিলেন শিল্পী রোকনুজ্জামান।

প্রধান অতিথি সুজন সরকার বলেন,“সুস্থ সংস্কৃতির বিকাশে তরঙ্গ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি বৃহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

আবু মুসা তার বক্তব্যে বলেন, “২৪ পরবর্তী সময়ে স্বৈরাচার বিদায় নিলেও কালচারাল ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করতে এবং তরুণ সমাজকে গড়ে তুলতে হলে সাংস্কৃতিক বিপ্লবের কোনো বিকল্প নেই।”

শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তিতে সকল শুভানুধ্যায়ীকে অভিনন্দন জানান এবং আগামী দি

নের পথচলায় সবাইকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews