বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মণিরামপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে ও আরেক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে ঘটনাদুটি ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম ও কুলটিয়া গ্রামে।

প্রথম ঘটনায়, খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাত্তার মাছ ধরার জন্য নালায় ঘুনি পেতে যান। পরে রাত একটার দিকে ঘুনি তোলার জন্য গেলে প্রতিবেশী মাছচাষি জসিম উদ্দিন তার ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা গুনা তারে স্পর্শ করলে সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, কুলটিয়া গ্রামে অমল রায় (৫০) নামের আরেক কৃষক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে অমল রায় খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। ভোরে তার স্ত্রী নিভা রায় ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার ফ্যানের হুকে গামছা দিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দুটি ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় মনিরামপুর থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews