বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে থানা চত্বরে নাটক: এক নারীকে নিয়ে দুই স্বামী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তাঁর দুই স্বামী। কোতোয়ালি থানা চত্বরে তাঁদের প্রকাশ্য টানাহেঁচড়ার ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

পুলিশ জানায়, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর ৩৬ বছরের সংসার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। তবে কিছুদিন আগে সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে বিকাশের ঘর ছেড়ে পলাশকে বিয়ে করে তিনি ভারতে চলে যান। সোমবার রাতে দম্পতি যশোরের একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।
থানায় উপস্থিত হয়ে সীমা অভিযোগ করেন, স্বামী বিকাশের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছেড়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আর বিকাশের সঙ্গে সংসার করবেন না। অন্যদিকে বিকাশের দাবি, সীমার পরকীয়ার কারণেই সংসার ভেঙেছে। তিনি অভিযোগ করেন, সীমা পালানোর সময় টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তাই যেকোনোভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে চান তিনি।
দ্বিতীয় স্বামী পলাশ জানান, সীমার সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। তাঁরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং এখন একসঙ্গে থাকতে চান।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাঁরা থানা হেফাজতে আছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews