শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ গোপালগঞ্জে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভাঙ্গায় অস্ত্রের মুখে সাহা বাড়িতে ডাকাতি, নগদ ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র কর্মচারী আরিফুলের যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা!

যশোরে ছাত্রদল নেতাকে ধাওয়া,১০ জনের নামে মামলা

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে ছাত্রদল জেলা সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রনি ও তার ভাই মনিরুল ইসলাম রানাকে অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রনি নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন খোলাডাঙ্গা গাজীপাড়ার শাকিল, মানিক, আন্তর, বিপ্লব মোল্লা, অনিক, সম্রাট,লিটন, টিটো, শক্তি গাজী ও রেখা।

রনি অভিযোগে উল্লেখ করেন,আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ১৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ধর্মতলা মোড়ে গেলে আসামিরা বোমা,হাসুয়া, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি, তার ভাই ও আরেক বন্ধু সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় রনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews