বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাভারণ বাজারে পৃথক দুই মারামারিতে কয়েকজন আহত

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের শার্শা থানার নাভারণ বাজারে পৃথক দুটি মারামারির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে যশোর সদর ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে রোববার দুপুরে নাভারণ মোটর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে। এ সময় ইউনিয়নের সভাপতি আ. রাজ্জাক (৫০), নুর নবী (৪৮) ও টিটু (২৪) দেশীয় অস্ত্র ও লাঠি-শোঠা দিয়ে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, শুকুর আলী (৪২), রাজা (২৭)সহ বিএনপি সমর্থিত একটি গ্রুপ ১০-১২ জন সহযোগী নিয়ে এ হামলা চালায়। দীর্ঘদিন ধরে সভাপতি রাজ্জাক ও ড্রাইভার শুকুর আলীর মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দ্বিতীয় ঘটনা ঘটে দুপুর  সাড়ে ১২টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে। পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিন (৪৮), আব্দুর রাজ্জাক (৪০) ও সাইফ হাসান (২৫) মারপিটের শিকার হন। হামলায় দা ও জিআই পাইপ ব্যবহার করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের মধ্যে শুকুর (৪৫), রাসেল (৩২) ও মনিরুল (৩০)-এর নাম জানা গেছে।

পুলিশ জানায়, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews